শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০৯-০২-২০২১ ১০:১৭ পূর্বাহ্ন |
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার উমার পুর ইউনিয়নে চৌবাড়িয়া পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রউফ (৫০) আর নেই। সোমবার রাতে তিনি ঢাকা ইনস্টিটিউট অব নিউরোসাইন্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ৪ নং উমারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও এসটিআই হাই স্কুলের প্রধান শিক্ষক (অবঃ), পয়লা গ্রামের মরহুম আব্দুল লতিফ মাস্টারের বড় ছেলে। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই জমজ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ যোহর পয়লা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে স্থানীয় কবর স্থানে দাফন সম্পন্ন হবে। তার মৃত্যুতে উমারপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল, ও মাইটি চৌহালীও বেলকুচি প্রতিনিধি আব্দুল লতিফ ওগভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com