তাড়াশে করোনা ভাইরাসের টিকা নিলেন ইউএনও
২৫ এপ্রিল, ২০২৬ ০৬:৪৭ পূর্বাহ্ন

  

তাড়াশে করোনা ভাইরাসের টিকা নিলেন ইউএনও

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০৯-০২-২০২১ ০৯:১৭ পূর্বাহ্ন
তাড়াশে করোনা ভাইরাসের টিকা নিলেন ইউএনও

আশরাফুল ইসলাম রনি:

সিরাজগঞ্জের তাড়াশে করোনা ভাইরাস (কোভিড-১৯) টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মেজবাউল করিম। 
সোমবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মেজবাউল করিম টিকা নেন। 
এরপর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমা-ার আরশেদুল ইসলাম, গাজী সাইদুর হমান, বারুহাস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি সনাতন দাস, সাবেক সভাপতি এম আতিকুল ইসলাম বুলবুলসহ অনেকেই করোনাভাইরাস ভ্যাকসিন টিকা নেন।

টিকা নেয়ার পর তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মেজবাউল করিম বলেন, টিকার ব্যাপারে মানুষকে আগ্রহী করতে টিকা আমি নিলাম। মানুষকে আগ্রহী করতে আমরা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৯-০২-২০২১ ০৯:১৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 369 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com