শিরোনামঃ
দিলীপ গৌর ০৮-০২-২০২১ ০৭:৩৩ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরের উল্টাডাব গ্রামে গত ১ ফেব্রুয়ারি দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ৭ ফেব্রুয়ারি রোববার সকালে আনিছুর রহমান (৫৪) নামের একজন বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
নিহত আনিছুর রহমান উপজেলার পোরজনা ইউনিয়নের উল্টাডাব গ্রামের বক্কার প্রামাণিকের ছেলে। জানা যায়, উপজেলার পোরজনা ইউনিয়নের উল্টাডাব গ্রামে গত ১ ফেব্রুয়ারি রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়। এসময় ফালাবিদ্ধ হয়ে গুরুতর আহত হন আনিছুর রহমান, গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল ৭ ফেব্রুয়ারি রোববার আনিছুর রহমান মৃত্যুর কোলে ঢোলে পরে। তার মৃত্যুর খবর গ্রামে ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন সহ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান জানান, ১ ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় নিহত আনিছের ভাই ছালাম মেম্বার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে।
আনিছুর রহমানের মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও আমরা তৎক্ষনাত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনায় উল্টাডাব গ্রামের মৃত ওসমান গণির ছেলে মামলার এজাহারভূক্ত আসামী আবুল কাশেম (৫২) ও তার ছেলে মাসুদ রানা (২৬) কে গ্রেপ্তার করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com