উল্লাপাড়ায় শামীম হাসান ৬ষ্ঠ বারের মতো কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক নির্বাচিত
২২ এপ্রিল, ২০২৬ ১০:৪৩ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় শামীম হাসান ৬ষ্ঠ বারের মতো কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক নির্বাচিত

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৮-০২-২০২১ ০৭:২৪ অপরাহ্ন
উল্লাপাড়ায় শামীম হাসান ৬ষ্ঠ বারের মতো কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক নির্বাচিত
উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শামীম হাসান ৬ষ্ঠ বার কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার (৮ ফেব্রুয়ারী) রাতে কলেজের শিক্ষক সাধারন কক্ষে এ নিবার্চন অনুষ্ঠিত হয়। উল্লাপাড়ার কানসোনা গ্রামের কৃতি সন্তান শামীম হাসান এর আগে টানা ৫ টার্ম শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক ছিলেন। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীম হাসান ২৪তম বিসিএস-এর শিক্ষা ক্যাডার। তিনি ২০০৯ সালে সরকারি আকবর আলী কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। তিনি ২০২০ সালে মালয়েশিয়ার নটিংহাম বিশ্ববিদ্যালয় থেকে এমএ ইন এডুকেশন ডিগ্রি লাভ করেন। উল্লাপাড়ায় একজন সৎ ও আদর্শবান ব্যক্তি হিসেবে পরিচিত শামীম সিরাজগঞ্জে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে জড়িত।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৮-০২-২০২১ ০৭:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 714 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com