তাড়াশে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী আটক
০৫ মে, ২০২৬ ১১:৩৯ অপরাহ্ন

  

তাড়াশে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
০৮-০২-২০২১ ০৪:৩২ অপরাহ্ন
তাড়াশে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী আটক

এম এ মাজিদ : সিরাজগঞ্জের তাড়াশে রবিবার (৭ ফেব্রুয়ারি) রাতে ৫ বছরের এক সাজাপ্রাপ্ত পলাতক ডাকাত শফিকুল ইসলাম (৪৮) কে আটক করেছেন তাড়াশ থানা পুলিশ। সে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের চন্ডিভোগ গ্রামের সুফল ইসলামের ছেলে। তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, একটি ডাকাতি মামলায় আসামী শফিকুল ইসলামের ৫ বছর সাজা হওয়ার পর থেকে আত্মগোপনে ছিলেন। তখন থেকেই তাড়াশ থানা পুলিশ তাকে আটকের জন্য অভিযান অব্যাহত রেখেছিল। অভিযানের এক পর্যায়ে গত রোববার তাড়াশ থানা পুলিশ শফিকুল কে তার নিজ বাড়ি থেকে আটক করে। সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে তাকে সিরাজগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।


সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ০৮-০২-২০২১ ০৪:৩২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 636 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com