চৌহালীতে মাক্স ও সামাজিক দূরত্ব বজায় না রেখে চলছে স্মার্ট কার্ড বিতরণ
২৩ এপ্রিল, ২০২৬ ০২:৫৬ অপরাহ্ন

  

চৌহালীতে মাক্স ও সামাজিক দূরত্ব বজায় না রেখে চলছে স্মার্ট কার্ড বিতরণ

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
০৮-০২-২০২১ ০৩:৩৪ অপরাহ্ন
চৌহালীতে মাক্স ও সামাজিক দূরত্ব বজায় না রেখে চলছে স্মার্ট কার্ড বিতরণ

সিরাজগঞ্জের চৌহালীতে চলছে মাক্স ও সামাজিক দূরত্ব বজায় না রেখেই জাতীয় পরিচয় পত্রের স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম । সারাদেশ করোনার প্রার্দুভাব থাকায় সরকারী ভাবে বলা হয়েছে "নো মাক্স নো সার্ভিস" সেই মূহুর্তে কোন প্রকার মাক্স ও সামাজিক দূরত্বের তোয়াক্কা না করেই সোমবার (৮ ফেব্রুয়ারী) উপজেলা নির্বাচন অফিসের উদ্যেগে, খাষকাউলিয়া ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে স্মার্ট কার্ড প্রদান করেন। এতে অনেকের মধ্যে করোনা ছড়িয়ে পড়ার আশংকা করছেন। পর্যায়ক্রমে অন্য ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে কার্ড বিতরণ করা হবে। এ বিষয়ে নির্বাচন অফিসার মোঃ হাফিজুর রহমানের নিকট জানতে চাইলে বলেন, অফিসে কোন বাজেট না থাকায় মাক্স ও স্যানিটাইজার ব্যবহার করা যাচ্ছে না। তিনি আরও জানান, আজ প্রায় ৭ শত স্মার্ট কার্ড বিতরন করা হবে । এসময় উপস্থিত ছিলেন অফিস সহকারী মোঃ বাহারুল ইসলাম সহ অন্যান্য স্টাফ।


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০৮-০২-২০২১ ০৩:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 736 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com