শিরোনামঃ
সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ০৭-০২-২০২১ ০৬:৫১ অপরাহ্ন |
এম এ মাজিদ : টানা ৩দিন অবস্থানের পর অবশেষে যৌতুক মুক্ত বিয়ে হলো কলেজ ছাত্রী মাহফুজার। মাহফুজা জানায় প্রথমে তাদের দু’জনের প্রেম। পরে পারিবারিক ভাবে ঘটকের মাধ্যমে বিয়ের কথোপকথন। কিন্ত বিয়েতে বাধা হয়ে দাঁড়ায় যৌতুক। বর পক্ষের চাহিদামত যৌতুক দিতে না পেরে বিয়ে ভেঙ্গে যাওয় মাহফুজার। প্রেমকে স্বার্থক করতে বিয়ের দাবীতে সে অবস্থান শুরু করে বর রাসেলের বাড়িতে। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের তাড়াশের নওঁগা ইউনিয়নের কালুপাড়া গ্রামে। জানা যায়, বর পক্ষের দাবীর পেক্ষিতে কনে পক্ষ তিন ভরি স্বর্ণের গহনা ও একটি মোটরসাইলে দেওয়ার স্বামর্থের কথা জনান ।
কিন্ত বিপত্তি বাজে বর পক্ষের যৌতুকের চাহিদা তার চেয়েও বেশি ।এ কারণে বিয়ে ভেঙ্গে যায়। নিরুপায় হয়ে কনে মাহফুজা খাতুন (২২) চলে যায় তার প্রেমিক হবু বর রাসেলের বাড়িতে। কনে মাহফুজা খাতুন আরো বলেন, নি মধ্যবিত্ত পরিবারের মেয়ে তিনি। তারপরও তার বাবা তার সুখের কথা ভেবে বিয়েতে ঐ পরিমাণ টাকার যৌতুক দিতে রাজি হয়ে যায়। কিন্তু ছেলের অভিভাবকরা আরো দুই ভরি স্বর্ণের হাতের দুটি রুলি দাবি করেন। তার বাবা ছেলের পক্ষের এত টাকার যৌতুকের চাহিদা মেটাতে অপারগতা প্রকাশ করেন। মাহফুজা খাতুন আরো জানায় ,রাসেলের সাথে তার প্রেমের সম্পর্ক চলে আসছিল।
বিয়ের প্রলোভানে এরই মধ্যে প্রেমিক রাসেল তার সাথে শারিরিক সর্ম্পকে জড়িয়ে পরে। পরে বিয়ের জন্য রাসেলকে চাপ দিলে গত জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে সম্পূর্ণ পারিবারিকভাবে তার বিয়ের কথা হয় রাসেলের সাথে। কিন্তু যৌতুক না পেয়ে রাসেলের অন্য মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করেন তার বাবা। খবর পয়ে মাহফুজা গত বৃহস্পতিবার বিয়ের দাবীতে রাসেলের বাড়িতে অবস্থান শুরু করে। মাহফুজা উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের হাফিজুর রহমানের মেয়ে ও তাড়াশ ডিগ্রি কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্রী। অবশেষে কোন উপায়ন্তর না পেয়ে অনেকটা বাধ্য হয়েই গত শনিবার গভীর রাতে ১লক্ষ ৭৫হাজার টাকা কাবিনে (রেজিষ্ট্রেশন)মূলে মাহফুজাকে কোন প্রকার যৌতুক ছাড়াই বিয়ে করেন রাসেল।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com