শাহজাদপুরে করোনা টিকা প্রদানের উদ্বোধন
২৩ এপ্রিল, ২০২৬ ০৮:৩৬ পূর্বাহ্ন

  

শাহজাদপুরে করোনা টিকা প্রদানের উদ্বোধন

দিলীপ গৌর
০৭-০২-২০২১ ০৫:৪৩ অপরাহ্ন
শাহজাদপুরে করোনা টিকা প্রদানের উদ্বোধন


শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে করোনা ভাইরাসের টিকা প্রদানের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ৭ ফেব্রুয়ারি রোববার সকালে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে কোভিড-১৯ টিকাদান শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান মেডিকেল অফিসার নাজনীন মমতাজ প্রমূখ। এসময় শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

শাহজাদপুরে প্রথম টিকা গ্রহণ করেন ডাঃ আজমল হোসেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম উপস্থিত অতিথি ও সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, শাহজাদপুর উপজেলার জন্য সর্বমোট ১ হাজার ৭ শ’ ৩৮ টি ভায়েল কোভিড-১৯ টিকা এসে পৌছেছে। যা শাহজাদপুরের ১৭ হাজার ৩ শ’ ৮০ জনের শরীরে প্রয়োগ করা হবে।

তিনি আরও জানান এদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ৩ টি বুথের মাধ্যমে ১ শ’ জনের শরীরে কোভিড-১৯ টিকা প্রয়োগ করা হবে। শাহজাদপুর উপজেলায় কোভিড-১৯ টিকা গ্রহণের জন্য এ পর্যন্ত ৪ শ’ ৮ জন ব্যক্তি অনলাইনে নিবন্ধন করেছেন।


দিলীপ গৌর ০৭-০২-২০২১ ০৫:৪৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 375 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com