সিরাজগঞ্জে নদী খনন প্রকল্পের শুভ উদ্ভোধন করলেন কবির বিন আনোয়ার
২৪ অক্টোবর, ২০২৬ ০৫:৫৮ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

সিরাজগঞ্জে নদী খনন প্রকল্পের শুভ উদ্ভোধন করলেন কবির বিন আনোয়ার

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
০৭-০২-২০২১ ০২:১০ অপরাহ্ন
সিরাজগঞ্জে নদী খনন প্রকল্পের শুভ উদ্ভোধন করলেন কবির বিন আনোয়ার

গতকাল ৬ই ফেব্রুয়ারী (শনিবার) সকালে সিরাজগঞ্জের নলকা এলাকায় ফুলজোড় নদীর তীরে পানি সম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জনাব কবির বিন আনোয়ার এ কাজের উদ্বোধন করেন। বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে গাইবান্ধা-বগুড়া ও সিরাজগঞ্জ জেলায় বাঙ্গালী, করতোয়া, ফুলজোড় ও হুরা সাগর নদী ড্রেজিং এবং পাড় সংরক্ষণ প্রকল্পে ২১৭ কিলোমিটর নদীপথ খনন এবং নদী তীর সংরক্ষণ করা হবে। এ কাজে ২ হাজার ৩৩৫ কোটি ৬০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী খনন প্রক্রিয়া বাস্তবায়ন করবে বলেও জানানো হয়েছে।

উদ্বোধনের সময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, প্রকল্প পরিচালকসহ পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ০৭-০২-২০২১ ০২:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1178 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com