শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ০৭-০২-২০২১ ০১:৪৪ অপরাহ্ন |
সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কে ট্রাক ও বাস চাপায় মা, মেয়ে এবং পুত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালক গুরুতর আহত হয়েছে। রোববার বেলা ১২টার দিকে শহরের এস.বি ফজলুল হক সড়কের কালাচাঁন মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত রুনী খাতুন (৩০) বনবাড়ীয়া সরকরি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও পৌর এলাকার মিরপুর দক্ষিণপাড়া মহল্লার মাসুদ রানার স্ত্রী, তার ছেলে অদি (১২) ও আহত সায়েবা (৬)। স্থানীয়রা আহত সায়েবা (৬) উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক সায়েবাকে মৃত ঘোষণা করে। অপরদিকে আহত অটোরিক্সা চালক চান মিয়া (২৫) পৌর এলাকার একডালা সুইচগেট এলাকার বাসিন্দা তার চিকিৎসা চলছে।
স্থানীয়দের বরাত দিয়ে কাউন্সিলর আরজু জানান, নিহত রুনী চশমা মেরামতের জন্য ছেলে ও এক মেয়ে নিয়ে অটোরিক্সাযোগে শহরে যাচ্ছিল। এস.বি ফজলুল হক সড়কের কালাচাঁন মোড় এলাকায় পৌছলে যাত্রাবাহী একটি বাস ট্রাকটিকে ওভারটেক করছিল। এ সময় বাসটি অটোরিক্সাটিকে চাপা দিলে অটোরিক্সাটি ট্রাকের মুখোমুখি হয়ে ধুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুসহ রুনী মারা যায়। এতে গুরুতর আহত হয় চালক ও সায়েবা নামের এক নারী। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com