শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৭-০২-২০২১ ১২:৪৯ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
করোনা ভাইরাসের টিকা নিলেন সিরাজগঞ্জের তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো: ফজলে আশিক। সারাদেশে রোববার গণহারে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি উদ্বোধন করার পর তিনি টিকা গ্রহণ করেন।
রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ১০টায় তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো: ফজলে আশিক করোনা ভাইরাসের টিকা গ্রহন করেন।
করোনা ভাইরাসের টিকা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবাউল করিম, তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: বাবুল শেখ ও উপজেলা স্বাস্থ্য ও প.প অফিসার ডা: মো: জামাল মিঞা শোভনসহ আরো অনেকেই।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com