সিরাজগঞ্জে পাউবি মহাপরিচালকের আগমন, ফুলেল শুভেচ্ছায় বরণ
২৩ অক্টোবর, ২০২৬ ০৪:৪৪ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

সিরাজগঞ্জে পাউবি মহাপরিচালকের আগমন, ফুলেল শুভেচ্ছায় বরণ

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
০৭-০২-২০২১ ১২:১৭ অপরাহ্ন
সিরাজগঞ্জে পাউবি মহাপরিচালকের আগমন, ফুলেল শুভেচ্ছায় বরণ

গতকাল ৬ই ফেব্রুয়ারী (শনিবার) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী এ কে এম ওয়াহেদ উদ্দিন চৌধুরী প্রথমবারের মতো সিরাজগঞ্জে আগমন উপলক্ষে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এই আগমনে মহাপরিচালক মহোদয়ের সফরসঙ্গী ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা), প্রকৌশলী মোঃ মোতাহার হোসেন ও প্রধান প্রকৌশলী (ডিজাইন) প্রকৌশলী মোঃ হারুনুর রশিদ। এ সময় আরো উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড, রাজশাহীর প্রধান প্রকৌশলী জনাব এ কে এম সফিকুল হক এবং পানি উন্নয়ন বোর্ড বগুড়ার তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব তারিক আবদুল্লাহ আল ফায়াজ।

পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ শফিকুল ইসলাম সংশ্লিষ্ট উপ-বিভাগীয় প্রকৌশলী, সহকারী প্রকৌশলী এবং উপ-সহকারী প্রকৌশলীসহ সিরাজগঞ্জে পরিদর্শন বাংলো যমুনা বিলাসে তাঁদের স্বাগত জানান। পরে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক সিরাজগঞ্জের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

জনাব এ কে এম ওয়াহেদ উদ্দিন গত ২১ জানুয়ারি, ২০২১ খ্রিঃ তারিখে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক পদে যোগদান করেন। বর্তমান পদে যোগদানের পূর্বে তিনি অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) হিসেবে কর্মরত ছিলেন। জনাব এ কে এম ওয়াহেদ উদ্দিন  ১৯৮৪ খ্রিঃ এ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা হতে পুর কৌশলে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করেন। তিনি চাকুরী জীবনে প্রশিক্ষণ/দাপ্তরিক কাজের অংশ গ্রহণ হিসেবে জাপান, থাইল্যান্ড, মেক্সিকো, ফ্রান্স এবং ইতালি ভ্রমণ করেন। জনাব এ কে এম ওয়াহেদ উদ্দিন  ১৯৮৬ খ্রিঃ এ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। পরবর্তীতে উপ-বিভাগীয় প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, অতিঃ প্রধান প্রকৌশলী, প্রধান প্রকৌশলী এবং অতিরিক্ত মহাপরিচালক হিসেবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর বিভিন্ন দপ্তরে কর্মরত ছিলেন। তিনি ১৯৬২ খ্রিঃ এ ঢাকা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।


করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ০৭-০২-২০২১ ১২:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 514 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com