সিরাজগঞ্জে কোভিড-১৯ টিকাদান ক্যাম্পেইন শুরু
২৫ এপ্রিল, ২০২৬ ০৮:২২ পূর্বাহ্ন

  

সিরাজগঞ্জে কোভিড-১৯ টিকাদান ক্যাম্পেইন শুরু

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
০৭-০২-২০২১ ১১:৪৭ পূর্বাহ্ন
সিরাজগঞ্জে কোভিড-১৯ টিকাদান ক্যাম্পেইন শুরু

আজ ৭ই ফেব্রুয়ারী (রবিবার) সকাল ১০টায় সিরাজগঞ্জ সদরে অবস্থিত ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে কোভিড-১৯ টিকাদান ক্যাম্পেইন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এই ক্যাম্পেইনের শুভ উদ্ভোধন এবং ভ্যাকসিন গ্রহণ করেন। উক্ত ক্যাম্পেইন অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব হাসিবুল আলম (বিপিএম), সিরাজগঞ্জ জেলার সিভিল সার্জন জনাব ডাঃ মোঃ জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র জনাব সৈয়দ আব্দুর রউফ মুক্তা। অনুষ্ঠানটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন সিরাজগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব ড. ফারুক আহাম্মদ এবং অনুষ্টানটির আয়োজন করে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়। সিরাজগঞ্জ সদর উপজেলার পাশাপাশি সারা বাংলাদেশের সকল উপজেলায় আজ থেকে কোভিড-১৯ টিকাদান কর্মসূচী শুরু হয়েছে।

এর আগে গত ২৯শে জানুয়ারী (শুক্রবার) দুপুরে সিরাজগঞ্জ জেলার সিভিল সার্জন ডাঃ জাহিদুল ইসলামের হাতে ৯ হাজার ৬’শ ভায়ালে মোট ৯৬ হাজার ডোজ করোনার টিকা পৌঁছায়। পরে টিকাগুলি সদরে অবস্থিত খোকশাবাড়ি ১০ শয্যা বিশিষ্ট পল্লী হাসপাতালের ইপিআই কোল্ড স্টোরে ভায়াল গ্রহন করে সংরক্ষণ করা হয়।


করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ০৭-০২-২০২১ ১১:৪৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 550 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com