শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০৬-০২-২০২১ ০১:৩৪ অপরাহ্ন |
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় করোনা ভ্যাকসিন প্রয়োগ বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। উপজেলার স্বাস্থ বিভাগ এই প্রশিক্ষণের আয়োজন করেছে। গত দুই দিনে উপজেলা স্বাস্থ কর্মকর্তা, মেডিকেল অফিসার, ও মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) সহ মোট ৬০ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে । পঃ পঃ কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন জানান, করোনা ভ্যাকসিন প্রয়োগের জন্য প্রশিক্ষণ প্রায় শেষ পর্যায়ে। উপজেলার টিকা দানকারী ৬০জন স্বােচ্ছাসেবী মধ্যে ৪০জন ইতমধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আঃ কাদের,ডাঃ হুমান ইসলাম সুমন, প প কর্মকর্তার গিয়াস উদ্দিন, ফজলুল হকসহ প্রমুখ
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com