শাহজাদপুরে বঙ্গবন্ধু টি-২০ কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ অনুষ্ঠিত
২৩ এপ্রিল, ২০২৬ ০৮:৩০ পূর্বাহ্ন

  

শাহজাদপুরে বঙ্গবন্ধু টি-২০ কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ অনুষ্ঠিত

দিলীপ গৌর
০৫-০২-২০২১ ০৭:০৩ অপরাহ্ন
শাহজাদপুরে বঙ্গবন্ধু টি-২০ কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ অনুষ্ঠিত

শাহজাদপুর প্রতিনিধি : বিপুল উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে শাহজাদপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু টি-২০ ইউনিয়ন কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ ফেব্রুয়ারি শুক্রবার শাহজাদপুর হাইস্কুল মাঠে ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন শাহজাদপুর জামিরতা মুকুল স্মৃতি ক্রিকেট একাদশ বনাম বাঘাবাড়ী টাইগার ক্রিকেট একাদশ।

উক্ত খেলায় বাঘাবাড়ী টাইগার ক্রিকেট একাদশ ৪ উইকেটে জয়ী হয়। খেলা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ক্রিকেট এসোসিয়েশন সভাপতি মারুফ হোসেন সুনামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভ‚মি) মাসুদ হোসেন, অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, পৌর যুবলীগের আহবায়ক মাহমুদুল হাসান মাসুদ, পৌর ছাত্রলীগের রানা শেখ, সাবেক ক্রিকেটার তৌফিক হাসান, সাংবাদিক সাগর বসাক প্রমুখ।

শেষে বিজয়ী খেলোয়ারদের মাঝে পুরষ্কার বিতরণ করেন, প্রধান অতিথিবৃন্দ। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন, মিলন এবং ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন, সোহাগ। উল্লেখ্য, গত ১৭ জানুয়ারী থেকে বঙ্গবন্ধু টি-২০ ইউনিয়ন কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ শুভ উদ্বোধন করা হয়। মোট ৩২ টি দল এতে অংশগ্রহণ করেন।


দিলীপ গৌর ০৫-০২-২০২১ ০৭:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 440 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com