সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী ডুমুর গোলামী ঘৌড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
২৬ এপ্রিল, ২০২৬ ১০:০৭ অপরাহ্ন

  

সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী ডুমুর গোলামী ঘৌড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
০৫-০২-২০২১ ১২:৩২ পূর্বাহ্ন
সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী ডুমুর গোলামী ঘৌড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

৪ঠা ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সিরাজগঞ্জ সদর উপজেলার ৩নং বহুলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ডুমুর ইছাগ্রামে এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। আঞ্চলিক ভাবে এই প্রতিযোগিতাকে ঘোড়া বাইচ বলা হয়। গত ৩১শে জানুয়ারী থেকে শুরু হয়ে মোট ৫ দিন সিরাজগঞ্জ সহ আশেপাশের বিভিন্ন জেলার ঘোড়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। হাজার হাজার মানুষ ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে এই ঘোড় দৌড় দেখতে উপস্থিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।

আজ থেকে ৪৮ বছর আগে মরহুম ছবের আলী শেখ এই এতিহ্যবাহী ঘৌড়দৌড় প্রতিযোগিতা এবং গ্রামীণ মেলা প্রতিষ্ঠা করেন।

প্রতিযোগিতার পাশাপাশি আয়োজন করা হয় মেলার। আর সেই মেলায় বিভিন্ন ধরনের গ্রামীণ খেলনা এবং বাহারি খাবারের পসরা বসানো হয়।


করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ০৫-০২-২০২১ ১২:৩২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 520 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com