শিরোনামঃ
দিলীপ গৌর ০৪-০২-২০২১ ০৫:৫৬ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর মহল্লায় ওয়াজেদ স্মৃতি সংঘের শুভ উদ্বোধন করা হয়েছে। গত ২ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে দ্বারিয়াপুর মহল্লায় এ সংঘের শুভ উদ্বোধন করেন, পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, কাউন্সিলর আব্দুল রউফ, সাবেক যুবলীগের আহবায়ক রাজিব শেখ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রশিদ, বাচ্চু প্রামানিক, নুর ইসলাম প্রামানিক, পৌর ছাত্রলীগ সভাপতি রানা শেখ, মুন্নাফ হোসেন, ফজু শেখ প্রমুখ।
অরাজনৈতিক ওয়াজেদ স্মৃতি সংঘের সদস্যরা এলাকা থেকে মাদক, বাল্যবিবাহ ও সুন্দর সমাজ গঠনের লক্ষ্যই হবে এ সংগঠনের মূল উদ্দেশ্য। শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com