শাহজাদপুরে দৈনিক যুগান্তর ও স্বজন সমাবেশের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
১৮ এপ্রিল, ২০২৬ ০৭:১২ অপরাহ্ন

  

শাহজাদপুরে দৈনিক যুগান্তর ও স্বজন সমাবেশের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিলীপ গৌর
০৪-০২-২০২১ ০৫:২৯ অপরাহ্ন
শাহজাদপুরে দৈনিক যুগান্তর ও স্বজন সমাবেশের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবে দৈনিক যুগান্তর ও স্বজন সমাবেশের ২২ বছরে পাদার্পন উপলক্ষে আজ ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। শাহজাদপুর স্বজন সমাবেশ আয়োজিত এ অনুষ্ঠিানের মধ্যে ছিল, বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, কেক কর্তন ও দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম বাবুলের রুহের মাগফিরাত কামনায় ফাতেহা, দোয়া ও মোনাজাত।

এতে প্রধান অতিথি ছিলেন,শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী। বিশেষ অতিথি ছিলেন,সাংবাদিক বিমল কুন্ডু, শফিকুজ্জামান শফি ও আতাউর রহমান পিন্টু। শাহজাদপুর উপজেলা স্বজন সমাবেবেশের সভাপতি শাহবাজ খান সানির সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন, স্বজন সমাবেশ শাহজাদপুর সরকারি কলেজের সভাপতি ও সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, সাংবাদিক ওমর ফারুক,সাংবাদিক আলামিন হোসেন, সাংবাদিক ম.জাহান,সাংবাদিক আবুল কাশেম, হাসিবুল হক সাব্বির প্রমুখ।

আলোচনা শেষে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম বাবুলের রুহের মাগফিরাত কামনায় ফাতেহা, দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক আবুল কাশেম। কেকে কাটা শেষে শহরে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। সব শেষে প্রীতি জল খাবারের আয়োজন করা হয়। 

এ অনুষ্ঠানে সাংবাদিকদেও মধ্যে উপস্থিত ছিলেন, শফিউল হাসান লাইফ, হাসানুজ্জামান তুহিন, সাগর বসাক, আব্দুল কুদ্দুস, জহুরুল ইসলাম, মনিরুল গণি চৌধুরি শুভ্র, কাহার হাসান ফারুক,আবুল হাসনাত টিটো, আসলাম আলী, জাকারিয়া ইসলাম, নয়ন হোসেন, জেলহক আলী, রাসেল সরকার, মাসুদ মোশারফ, শফিকুল ইসলাম পলাশ, মামুন রানা, মাহফুজ মিলন প্রমুখ।

স্বজন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুলতান মাহমুদ, জনি,দীপ্ত কুমার, লিমন,মুরাদ লোদী, আব্দুল খালেক প্রমুখ।

 


দিলীপ গৌর ০৪-০২-২০২১ ০৫:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 487 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com