শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৪-০২-২০২১ ০৫:১৩ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ মেধাবী কলেজ ছাত্র জুলহক রহমান বাঁচতে চায়। সে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঝিকিড়া গ্রামের আমিরুল ইসলাম ও জয়গন বেগমের ছেলে। বেশ কিছুদিন ধরে জুলহক ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেডিও থেরাপি বিভাগের প্রধান ডাঃ মোবাশ্বের উর রহমান এর অধীনে চিকিৎসাধীন রয়েছে। জুলহক উল্লাপাড়া সরকারি মার্চেন্টস পাইলট স্কুল ও কলেজের কলেজ শাখার ১ম বর্ষের ছাত্র। শ্রেণিতে সে প্রথম বালক। এসএসসি পরীক্ষায় সে জিপিএ ৫ পেয়েছিল।
জুলহক রহমানের মা জয়গন বেগম জানান, তার পারিবারিক অবস্থা অত্যন্ত খারাপ। সংসারের একমাত্র উপার্জনকারী স্বামী আমিরুল ইসলাম খালে বিলে মাছ ধরে বাজারে বিক্রি করে জীবিকা নিবার্হ করেন। তারপক্ষে ছেলের চিকিৎসা ব্যয় মেটানো কোনভাবেই সম্ভব নয়। ছেলের চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন। জুলহককে বাঁচাতে তিনি প্রধানমন্ত্রীসহ দেশের সহৃদয়বান ব্যক্তিদের সহযোগিতার আবেদন জানিয়েছেন। যোগাযোগ- ০১৭৭৬৫৭১৪৫৬।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com