শিরোনামঃ
করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ০৩-০২-২০২১ ০৬:০৭ অপরাহ্ন |
আজ ৩রা ফেব্রুয়ারী (বুধবার) দুপুর ১টায় সিরাজগঞ্জ পৌর মালশাপাড়া কবরস্থানের প্রধান ফটক সংলগ্ন আয়কর অফিসের সন্মুখে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ভয়াবহ দূর্ঘটনা সংঘঠিত হয়েছে। মোটরসাইকেলে থাকা দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে দিয়ারধানগড়ার নিবাসী নিখিল সর্দারের ছেলে ফাহাদ (১৬) নামে একজনকে ঢাকা নেবার পথে মৃত্যু বরণ করেন। সদরের মাহমুদপুর মহল্লার করিম শেখের ছেলে হৃদয় (২১) নামে আহত অপরজনের পা বিচ্ছিন্ন হওয়ায় ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়া হচ্ছে।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক অপু কুমার ঘোষ জানান, মোটরসাইকেলে করে হৃদয় ও ফাহাদ ঢাকা রুটে যাচ্ছিলেন।পথে মালশাপাড়া কবরস্থান এলাকায় এলে পেছন থেকে একটি বাস তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com