উল্লাপাড়ায় খেলার মাঠ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০২-০২-২০২১ ০৮:৩৪ অপরাহ্ন
|
|
উল্লাপাড়ায় খেলার মাঠ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ
মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নের শাহজাহানপুর খেলার মাঠের উপর নির্মিত অবৈধ স্থাপনাগুলো ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ নাহিদ হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক ইব্রাহিম খলিল, আলাল হোসেন, আবু বকর সিদ্দিকসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ নাহিদ হাসান খান জানান, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি খেলার মাঠের জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেছিলেন।
এতে মাঠটি সংকুচিত হয়ে পড়ে। স্থানীয় স্কুল কলেজের শিক্ষার্থীরা এই মাঠে খেলাধুলা করে থাকেন। এছাড়া আন্তঃজেলা ফুটবল লীগ খেলাও এই মাঠে অনুষ্ঠিত হয়।
স্থানীয় ক্রীড়ামোধীদের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাঠের উপর নির্মিত সকল স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০২-০২-২০২১ ০৮:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 422 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ