বেলকুচিতে সাটারগানসহ মজনু নামের ১জনকে আটক করেছে পুলিশ
০৫ মে, ২০২৬ ১০:৩৪ অপরাহ্ন

  

বেলকুচিতে সাটারগানসহ মজনু নামের ১জনকে আটক করেছে পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০২-০২-২০২১ ০৪:৪৮ অপরাহ্ন
বেলকুচিতে সাটারগানসহ মজনু নামের ১জনকে আটক করেছে পুলিশ

জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে ১টি সাটারগান সহ মজনু মিয়া (৩৫) নামের একজনকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার রাজাপুর ইউনিয়নের আওতায় রাজাপুর উত্তর পাড়া গ্রামের একটি কালবার্ড ব্রিজ থেকে মজনু মিয়কে আটক করে বেলকুচি থানা পুলিশ।

এসময় তার কাছে থাকা ১ টি সাটারগান জব্দ করা হয়। আটকৃত মজনু মিয়া রাজাপুর ইউনিয়নের বৈলগাছি গ্রামের শওকত আলীর ছেলে। থানা সূত্রে জানাযায়, সে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত। এবিষয়ে সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) শাহিনুর কবির জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে রজাপুর উত্তর পাড়া থেকে একটি সাটারগান সহ মজনু নামের এক ব্যক্তিকে আটক করেছি। তার বিরুদ্ধ থানায় একটি অস্ত্র মামলার প্রস্তুতি চলছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।


স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০২-০২-২০২১ ০৪:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 766 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com