সলঙ্গায় ৪৮৫ বোতল ফেন্সিডিল সহ ৩ জন গ্রেপ্তার
২৭ এপ্রিল, ২০২৬ ০৮:৪৩ পূর্বাহ্ন

  

সলঙ্গায় ৪৮৫ বোতল ফেন্সিডিল সহ ৩ জন গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
০১-০২-২০২১ ০৭:৪৭ অপরাহ্ন
সলঙ্গায় ৪৮৫ বোতল ফেন্সিডিল সহ ৩ জন গ্রেপ্তার

সলঙ্গা প্রতিনিধি :  রোববার (৩১ জানুয়ারী) দুপুর ২ টার দিকে গোপন সাংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের এ্যাডজুটেন্ট এবং অপ্স অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার এবং স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার,(মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ধোপাকান্দি গ্রামস্থ ফুড ভিলেজ প্লাস হোটেলের দক্ষিণ পার্শ্বের পাকা রাস্তার উপর অস্থায়ী চেক পোস্ট বসিয়ে তল্লাশী চালিয়ে ৪৮৫ বোতল ফেন্সিডিল, ০১ টি TOYOTA MICRO BUS যার রেজিঃ নং-ঢাকা মেট্রো চ-১৩-২৮১৭, সিম সহ ০৬ টি মোবাইল ফোন এবং নগদ ৫৩০০/- টাকা সহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী ওয়াজেদ আলী (৩৬), পিতা- মৃত সিরাজুল ইসলাম, সাং- নখার পাড়া, তাহারুল ইসলাম (২৬), পিতা- মোঃ খায়বার আলী, সাং- ধন শালা, উভয় থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর, আফাজ উদ্দিন (৩৮), পিতা- মোঃ আক্কাস আলী, সাং- গাজীপুরা দক্ষিন পাড়া, থানা- গাজীপুর সদর, জেলা- গাজীপুর। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৩(গ) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদের কে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ০১-০২-২০২১ ০৭:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 723 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com