শাহজাদপুরে ভূয়া ডিবি পুলিশ আটক
২৩ এপ্রিল, ২০২৬ ১০:১২ পূর্বাহ্ন

  

শাহজাদপুরে ভূয়া ডিবি পুলিশ আটক

দিলীপ গৌর
০১-০২-২০২১ ০৬:০৫ অপরাহ্ন
শাহজাদপুরে ভূয়া ডিবি পুলিশ আটক

শাহজাদপুর প্রতিনিধি :  শাহজাদপুরে নিজেকে ডিবি পুলিশের অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন মটরসাইকেল ও বিভিন্ন গাড়ীর কাগজপত্র দেখার নামে অবৈধভাবে টাকা তোলার সময় শাহজাদপুর থানার পুলিশ শহিদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে আটক করে।

জানা গেছে, আজ ১ ফেব্রুয়ারী সোমবার সকালে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ্ নগর ইউনিয়নের প্রয়াত সাবেক উপ-প্রধানমন্ত্রী ডাক্তার এম.এ মতিনের বাসভবন শ্রীফলতলা সড়কে শহিদুল ইসলাম নিজেকে ডিবি পুলিশের অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন মটর সাইকেল ও গাড়ীর কাগজপত্র দেখতে থাকে এবং অনেক ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নেয়।

পরে গ্রামবাসী সন্দেহ হলে শাহজাদপুর থানা পুলিশকে খবর দিলে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান ও ওসি (তদন্ত) কমল কুমার দেবনাথ ঘটনাস্থল থেকে তাকে আটক করে এবং ঘটনার সত্যতা খুঁজে পান। থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান জানান, সে নিজেকে ডিবি পুলিশের অফিসার পরিচয় দিয়ে এ ধরনের কাজ করার তাকে আটক করা হয়েছে।

সে ধর জামতৈল গ্রামের মৃত মোজ্জাম্মেল হকের পুত্র। বিকেলে ধৃত ব্যক্তিকে সিরাজগঞ্জ জেলাহাজতে প্রেরণ করে।
 

 


দিলীপ গৌর ০১-০২-২০২১ ০৬:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 380 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com