উল্লাপাড়া পৌরসভায় ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন
২৩ এপ্রিল, ২০২৬ ১২:১৫ পূর্বাহ্ন

  

উল্লাপাড়া পৌরসভায় ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০১-০২-২০২১ ০৫:২২ অপরাহ্ন
উল্লাপাড়া পৌরসভায় ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সোমবার (১ ফেব্রুয়ারী) সকালে উল্লাপাড়া পৌরসভায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্ক, বিধবা, ও অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা ভোগীদের মাঝে ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উল্লাপাড়া পৌরসভার মেয়র এস.এম নজরুল ইসলাম ভাতাভোগীদের মধ্যে ভাতার টাকা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

পৌরসভার ১নং ওয়ার্ডের ভাতা ভোগীদের মধ্যে ভাতার টাকা বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে পৌরসভার ৯টি ওয়ার্ডের ভাতাভোগীদের মধ্যে ভাতার টাকা বিতরণ করা হবে বলে জানিয়েছেন পৌর মেয়র এসএম নজরুল ইসলাম। এ সময় উপজেলা সমাজকর্মী অতুল কুমার, ব্যাংক এশিয়ার সিনিয়র অফিসার মোঃ আবু বক্কার সিদ্দিক, পিডিসি মোঃ হাফিজুর রহমান হাফিজ, ট্রাফিক সুপার ভাইজার মোঃ আলাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।  


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০১-০২-২০২১ ০৫:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 551 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com