শিরোনামঃ
দিলীপ গৌর ৩১-০১-২০২১ ০৬:৩৮ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুরে ১৮ দিনেও মেলেনি নিখোজ হওয়া আকুলের সন্ধান, নিঃস্ব হয়ে দ্বারে দ্বারে ঘুরছে তার অসহায় পরিবার। জানা যায়, সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বাবারিয়া দক্ষিন পাড়া গ্রামের মোঃ কারবালার মেজ পুত্র দিন মজুর মোঃ আকুল আলী (৩৬) তার স্ত্রী ও দুই পুত্র নিয়ে বাবা-মা ও তার ভাইদের সাথে একই বাড়িতে বসবাস করতো।
বাবা-মা ভাইদের সাথে তার পরিবারের বনিবনা ছিলনা। আকুল ছিল নির্বোধ প্রকৃতির। বাবা-মা ও ভাইদের প্রলোভোনে নিজ পরিবারকে না জানিয়ে তার ও পরিবারের একমাত্র মাথাগোজার ঠায় ৩ শতক বাড়ি সামান্য ৮৫ হাজার টাকা নিয়ে বড় ভাই মোঃ মুকুল আলীর নিকট গোপনে গত ২৯ ডিসেম্বর দলিলমূলে বিক্রি করে দেয়।
যার বর্তমান মূল্যে সারে তিন লাখ টাকা। পরে বিষয়টি জানা জানি হলে আকুলের পরিবারের মাথায় যেন বাজ পরে। আকুলের বড় ছেলে দিনমজুর শাহ আলম (১৮) কেন তাদেরকে না জানিয়ে এই বাড়ি ক্রয় করা হলো এই প্রশ্ন তার দাদা-দাদী ও জ্যাঠা মুকুলকে করলে তাদের মধ্যে বিবাদ আরো বেড়ে যায়।
পরিবারের একমাত্র মাথা গোজার ঠায়টুকু হারিয়ে দিশেহারা হয়ে এর সমাধান চেয়ে গ্রামের প্রামানিকদের নিকট শাহ আলম ও তার মা বিচার দাবী করে। প্রামানিকরা ক্রেতা মুকুল ও তার বাবা-মার নিকট এই বিষয়ে কথা বলতেই তারা ক্ষিপ্ত হয়ে উঠে। মাধান খুজতে আকুলের স্ত্রী তার সন্তানদেরসহ স্বামী আকুলকে নিয়ে গত ১২ জানুয়ারী একই উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ফরিদ পাঙ্গাসী তার বাবার বাড়িতে যান।
পরদিন ১৩ জানুয়ারি সকালে আকুল কাউকে কিছু না জানিয়ে শশুর বাড়ি থেকে পালিয়ে যায়। এর পর থেকেই আকুলকে খুজে পাওয়া যাচ্ছেনা। এ ঘটনায় আকুলের পরিবারকে ফাসাতে গত ১৫ জানুয়ারী রাতে আকুলের স্ত্রী ও তার শশুর বাড়ির লোকজনকে দোষারোপ করে আকুলের ছোট ভাই মোঃ ইউসুফ শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ করে।
উল্লেখ্য, আকুল এর আগেও তিনবার বাড়িতে কাউকে কিছু না জানিয়ে অন্যাত্র চলে গেছে। কয়েকদিন পরেই আবার আপন ইচ্ছায় বাড়িতে ফিরে এসেছে। এবার ১৮ দিনেও তার কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা বিধায় আকুলের অসহায় পরিবার মাথা গোজার শেষ সম্বলটুকু ফিরে পেতে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে।
এ ব্যাপারে আকুলের বাবা -মা ও ভাইকে সাংবাদিকরা জিজ্ঞাসাবাদ করলে তারা বলেন, আকুল যে, বাড়ির জায়গা বিক্রি করেছে এ কথা তার পরিবার আগে থেকেই জানতো। আকুলের নিখোজের ঘটনায় শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খান বলেন, আকুল এর আগেও কয়েকবার নিজেই আত্ম গোপন করেছে, তবে আমরা তাকে খুজে বের করতে চেষ্টা চালাচ্ছি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com