শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ৩১-০১-২০২১ ০৫:৩১ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাস্তা নির্মাণ কাজের মেশিন (ট্রলির) সাথে সংঘর্ষে রাস্তা নির্মাণ শ্রমিক নিহত এবং অটোভ্যান চালক ও ৫ যাত্রী আহত হয়েছে। রোববার (৩১ জানুয়ারী) ভোরে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের সলপ রেলষ্টেশনের সলপ- কামারখন্দ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা আহত ব্যক্তিদের উদ্ধার করে উল্লাপাড়া ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে গুরুতর অবস্থায় আব্দুল খালেক (৩৫) নামে একজন কে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত ব্যক্তি উপজেলার পূর্নিমাগাঁতী ইউনিয়নের ভেংড়ী গ্রামের কানু প্রারামানিকের ছেলে আব্দুল খালেক (৩৫)। এ বিষয়ে পঞ্চক্রোশী ইউপি সদস্য হামিদুল ইসলাম হামিদ বলেন,রোববার ভোরে রাস্তা নির্মাণ কাজে ব্যবহৃত (ট্রলির) সাথে অটোভ্যানের সংঘর্ষ হয়। এতে রাস্তা নির্মাণ শ্রমিক মারা যায় এবং ভ্যানের চালক ও ৫ যাত্রী আহত হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে উল্লাপাড়া মডেল এস আই হাফিজুর রহমান (হাফিজ) বলেন,দুর্ঘটনার সময় ট্রলিতে থাকা এক শ্রমিক ট্রলির নিচে চাপা পড়ে থাকলে স্থানীয় লোকজন ট্রলিটাকে সরিয়ে আহত উল্লাপাড়া ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com