ধুনটে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থীর জয়
২২ এপ্রিল, ২০২৬ ০৯:০৬ পূর্বাহ্ন

  

ধুনটে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থীর জয়

আব্দুল জলিল
৩১-০১-২০২১ ০৬:৫৮ পূর্বাহ্ন
ধুনটে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থীর জয়
স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র এজিএম বাদশা জগ প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন মোট ৩ হাজার ৯০২টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আ.লীগের মনোনীত প্রার্থী টিআইএম নুরুন্নবী তারিক নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৯৩২ ভোট। এছাড়া বিএনপি মনোনীত প্রার্থী আলিমুদ্দিন হারুন মণ্ডল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ২২৩ ভোট। এ তথ্য নিশ্চিত করেছেন, ধুনট পৌর নির্বাচনের সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোকাদ্দেস আলী। উল্লেখ্য, এজিএম বাদশা তৃতীয় বারের মত ধুনট পৌরসভার মেয়র নির্বাচিত হলেন। তিনি উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পুনরায় মেয়র নির্বাচিত হলেন। এর আগেও তিনি পরপর দুইবার দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হয়েছিলেন।

আব্দুল জলিল ৩১-০১-২০২১ ০৬:৫৮ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 551 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com