শিরোনামঃ
দিলীপ গৌর ৩০-০১-২০২১ ০৭:৪৯ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরনবীপুর ক্রিকেট প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ জানুয়ারী শনিবার শাহজাদপুর উপজেলার চরনবীপুর নুরজাহান মযহার স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে এ খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় প্রধান অতিথি হিসেবে খেলা উদ্বোধন ও পুরষ্কার বিতরণ করেন জনতা ব্যাংক লিমিটেড এর সিইও এন্ড এমডি বীর মক্তিযোদ্ধা জনাব আব্দুস ছালাম আজাদ।
চরনবীপুর প্রগতি সংঘ আয়োজিত এ প্রিমিয়ার লীগ খেলায় উল্লাপাড়া, বেলকুচি ও শাহজাদপুর উপজেলার মোট ১৬ টি দল অংশ গ্রহন করে। পরিশেষে এক্টিব বয়েস ক্রিকেট একাদশ শাহজাদপুর বনাম চরতারাবাড়িয়া ক্রিকেট একাদশ উল্লাপাড়ার মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ ফাইনাল খেলায় ৪৮ রানে এক্টিব বয়েস ক্রিকেট একাদশ শাহজাদপুরকে পরাজিত করে চরতারাবাড়িয়া ক্রিকেট একাদশ বিজয়ী হয়।
এ খেলায় ম্যান অব দা ম্যাচ হয়েছে চরতারাবাড়িয়া ক্রিকেট একাদশের মোঃ সুমন মিয়া। খেলা শেষে সেখানে পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চরনবীপুর প্রগতী সংঘের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে ২৪ ইঞ্চি এল ইডি টেলিভিশন পুরষ্কার তুলে দেন জনতা ব্যাংকের সিই ও এন্ড এমডি বীর মুক্তি যোদ্ধা আব্দুস ছালাম আজাদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিাত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক মিহিরুল ইসলাম ইসলাম মিহির, হাজী ওসমান গনি, বেড়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ জাফরউল্লাহ দুলাল। প্রধান অতিথি খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা হলে কিশোর ও যুবকেরা মাদক, জুয়া, ইভটিজিং ও সকল অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকবে।
তাই পড়ালেখার পাশাপাশি খেলাধুলার বিকল্প নাই। এরপর তিনি বিকেলে ওই মাঠে কালিগঞ্জ বনাম চরনবীপুর ভলিবল এবং রাত ৮টায় আবুল কালাম আজাদ স্মৃতি ব্যাডমিন্টন ২০২১ খেলার উদ্বোধন করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com