শাহজাদপুর পৌরসভায় নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
২৩ এপ্রিল, ২০২৬ ০১:৩৯ অপরাহ্ন

  

শাহজাদপুর পৌরসভায় নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিলীপ গৌর
৩০-০১-২০২১ ০৭:৪৫ অপরাহ্ন
শাহজাদপুর পৌরসভায় নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর পৌরসভায় নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের পরিচিতি ও নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ জানুয়ারী শনিবার সকাল ১১ টায় পৌরসভা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড- মিল্ক ভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান। এতে সভাপতিত্ব করেন, পৌরসভার নব নির্বাচিত মেয়র মনির আক্তার খান তরু লোদী। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের পরিচিত করিয়ে দেন।

পরে নাগরিক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মিল্ক ভিটার ভাইস চেয়ারম্যান ও সিরাজগঞ্জ জজ কোটের স্পেশাল পিপি এ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাবলু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামছুল আলম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, নব নির্বাচিত কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ তৌহিদুর রহমান এ্যাপোলো প্রমুখ।

সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণী-পেশার নাগরিকরা শাহজাদপুর পৌরসভার রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা, যানজট ও ঐতিহ্যবাহী কাপড়ের হাটের বিভিন্ন সমস্যা তুলে ধরে তা দ্রæত সমাধানের জন্য নব নির্বাচিত মেয়রের হস্তক্ষেপ কামনা করেন। এর পরিপ্রেক্ষিতে মেয়র মনির আক্তার খান তরু লোদী বলেন, যেহেতু আমি শাহজাদপুর পৌরসভার একজন নাগরিক সেহেতু আপনাদের উপস্থাপিত সমস্যাদি সম্পর্কে আমি সবই জানি।

তিনি আগামী ৩ মাসের মধ্যে পৌর এলাকার সকল সমস্যা সমাধান করে নাগরিক সুবিধা সমূহ নিশ্চিত করার প্রতিশ্রæতি দেন। নাগরিক মতবিনিময় সভায় পৌর এলাকার বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী, সামাজিক সংগঠন, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 


দিলীপ গৌর ৩০-০১-২০২১ ০৭:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 353 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com