উল্লাপাড়ায় নবনির্বাচিত মেয়রের সংবর্ধনা ও মতবিনিময় সভা
২১ এপ্রিল, ২০২৬ ০৩:০০ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় নবনির্বাচিত মেয়রের সংবর্ধনা ও মতবিনিময় সভা

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
৩০-০১-২০২১ ০৭:৩৭ অপরাহ্ন
উল্লাপাড়ায় নবনির্বাচিত মেয়রের সংবর্ধনা ও মতবিনিময় সভা

উল্লাপাড়া প্রতিনিধিঃ শনিবার (৩০ জানুয়ারি) সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার বর্তমান ও নবনির্বাচিত মেয়র এস এম নজরুল ইসলামের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার ৭ ও ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত শনিবার বিকেল ৪ টায় পৌর এলাকার উল্লাপাড়া আর.এস এর খন্দকার আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয় মাঠে পৌরসভার ৭ ও ৮ নং ওয়ার্ড বাসী এ সংবর্ধনা দেন।

সংবর্ধনা শেষে মতোবিনিময় সভার সভাপতি ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উল্লাপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি পৌরসভার বর্তমান ও নবনির্বাচিত মেয়র এস এম নজরুল ইসলাম, উল্লাপাড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান ও নবনির্বাচিত কাউন্সিলর এস এম আমিরুল ইসলাম আরজু, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বর্তমান ও নবনির্বাচিত কাউন্সিলর মোঃ আজাদ হোসেন ও ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নবনির্বাচিত কাউন্সিলর মোঃ সোহেল রানা প্রমুখ ।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ৩০-০১-২০২১ ০৭:৩৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 519 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com