শান্তিপূর্ণ পরিবেশে ধুনট পৌর নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন
২২ এপ্রিল, ২০২৬ ০৯:১০ পূর্বাহ্ন

  

শান্তিপূর্ণ পরিবেশে ধুনট পৌর নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন

আব্দুল জলিল
৩০-০১-২০২১ ০৬:২৩ অপরাহ্ন
শান্তিপূর্ণ পরিবেশে ধুনট পৌর নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন

 স্টাফ রিপোর্টারঃ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে বগুড়ার ধুনট পৌর নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ব্যালট পেপারে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। শনিবার (৩০ জানুয়ারি) নির্বাচন কমিশন ঘোষিত ৩য় ধাপের পৌর নির্বাচন অনুষ্ঠিত হয় এটি। নির্বাচনে ৯টি কেন্দ্রে মোট ১১হাজার ৭১৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে মেয়র পদে আ.লীগ মনোনিত প্রার্থী টিআইএম নুরুন্নবী তারিক (নৌকা), বিএনপি মনোনিত প্রার্থী আলিমুদ্দিন হারুন মণ্ডল (ধানের শীষ), কমিউনিস্ট পার্টি মনোনিত প্রার্থী সাহা সন্তোষ (কাস্তে) ও আ.লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এজিএম বাদশাহ (জগ) প্রতীকে প্রতিদ্বন্দিতা করছেন। এছাড়াও ৯টি ওয়ার্ডে কমিশনার পদে ৩৩ জন ও সংরক্ষিত মহিলা কমিশনার পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা এড়াতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নজরদারিতে পুলিশ, আনসার, বিজিবি নিয়মিত টহলে ছিলেন।

তবে সকাল দশটার দিকে একটি কেন্দ্রে আ.লীগের বিদ্রোহী প্রার্থীর এজেন্টকে বের করে দেয়া নিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হলেও দুইজনকে আটক করে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়। ভোট গ্রহণের শেষের দিকে ধুনট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে জাল ভোট দিতে এসে দুইজন পুলিশের হাতে আটক হয়। পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোকাদ্দেছ আলী জানান, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ধুনট পৌর নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কিছু কেন্দ্রের ভিতরে প্রবেশ করা ভোটারদের ভোট গ্রহণ ও অন্য কেন্দ্র গুলোতে ভোট গণনা চলছে।


আব্দুল জলিল ৩০-০১-২০২১ ০৬:২৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 400 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com