শিরোনামঃ
আব্দুল জলিল ৩০-০১-২০২১ ০৬:১১ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ রংপুরে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের জেলা কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) রংপুর সাহিত্য পরিষদ মিলনায়তনে এই কমিটি গঠন করা হয়। এতে শিক্ষক, রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাবা চায়না চৌধুরীকে সভাপতি ও বিশিষ্ট আ.লীগ নেতা ও সংগঠক জনাব এলাহী ফারুককে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নব নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি গীতিকার, সুরকার ও চলচ্চিত্র প্রযোজক শেখ শাহ আলম ও সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com