শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ৩০-০১-২০২১ ০১:৫৩ অপরাহ্ন |
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচির তামাই ক্লাবের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ জানুয়ারি) সন্ধ্যার পর উপজেলার তামাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে তামাই ক্লাব লিমিটেডের আয়োজনে এই ব্যাডমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। তামাই গ্রামের বিশিষ্ট সমাজ সেবক হাজী ফজলার রহমান তালুকদারের সভাপতিত্বে ও তামাই ক্লাব লিমিটেডের সভাপতি রিসাদ মোর্শেদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে খেলা উদ্বোধন করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার বেলকুচি সার্কেল শাহীনুর কবির, বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা, ভাঙ্গবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী খন্দকার ফজলুল হক ভাষানী, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শামসুল হক খান, বিশিষ্ট সমাজসেবক সোলায়মান হোসেন মোল্লা, আলহাজ্ব নান্নু আকন্দ, আলহাজ্ব আব্দুল আজিজ সরকার, আলহাজ্ব আলী আকবর খান বাদল, আলহাজ্ব আব্দুল মজিদ বাবলু, আলহাজ্ব চাঁন মুন্সী, আলহাজ্ব মহসিন প্রামাণিক প্রমূখ। এই ব্যাডমিন্টন ফাইনাল খেলায়, চালা ব্যাডমিন্টন দল বনাম গোপালপুর ব্যাডমিন্টন দল খেলে বিজয়ী হয়েছে গোপালপুর ব্যাডমিন্টন দল। খেলা শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com