শিরোনামঃ
করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ৩০-০১-২০২১ ১১:৪৯ পূর্বাহ্ন |
গতকাল ২৯শে জানুয়ারী (শুক্রবার) দুপুরে সিরাজগঞ্জ জেলার সিভিল সার্জন ডাঃ জাহিদুল ইসলাম ৯ হাজার ৬’শ ভায়ালে মোট ৯৬ হাজার ডোজ করোনার টিকা সদরে অবস্থিত খোকশাবাড়ি ১০ শয্যা বিশিষ্ট পল্লী হাসপাতালের ইপিআই কোল্ড স্টোরে ভায়ার গ্রহন করে সংরক্ষণ করেন।
ভায়াল গ্রহণ করার পর সাংবাদিকদের সিভিল সার্জন ডা: জাহিদুল ইসলাম বলেন, এখন পর্যন্ত করোনার মোকাবিলার জন্য সিরাজগঞ্জ জেলার জন্য ৯ হাজার ৬’শ ভায়াল গ্রহণ করেছি। একটি ভায়াল থেকে ১০টি ডোজ তৈরী হবে। প্রতিটি ব্যক্তির জন্য ১টি ডোজ দেওয়া হবে। সেই মোতাবেক ৯ হাজার ৬’শ ভায়াল থেকে ৯৬ হাজার ব্যক্তিকে করোনার টিকা দিতে পারব। এরপর ইপিআই সেন্টার কোল্ড রুমে সংরক্ষন করা হয়।
ইতিমধ্যে গত ২৫শে জানুয়ারী ২০২১ইং তারিখে সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ তোফাজ্জল হোসেন স্বাক্ষরিত চিঠিতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য নির্দিষ্ট জনগোষ্ঠির তালিকা প্রস্তুত এবং সরবরাহ করে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে পাশাপাশি এ্যাপস এর মাধ্যমে টিকা গ্রহনকারীদের নিবন্ধন শুরু হয়েছে। করোনার ভ্যাকসিন গ্রহণের সময় ওষুধ প্রশাসনের কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, সাংবাদিক ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com