শিরোনামঃ
করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ৩০-০১-২০২১ ১১:১৩ পূর্বাহ্ন |
গত ২৭শে জানুয়ারী (বুধবার) সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ স্বাক্ষরিত যোগদান পত্রে এ তথ্য জানানো হয়। সিরাজগঞ্জে যোগদানকৃত নতুন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মুনির হোসেন পূর্বে রাজশাহী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২৯তম বিসিএস এ উত্তীর্ণ হন। গত ২৬শে জানুয়ারী ২০২১ইং তারিখ থেকে তার যোগদান কার্যকর করা হয়।
উল্লেখ্য, গত ১৪ই ডিসেম্বর ২০২০ইং তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রনালয়ের মাঠ প্রশাসন-২ শাখার প্রজ্ঞাপন অনুযায়ী এ পদায়ন এবং বদলি করা হয়। এছাড়া প্রজ্ঞাপনে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলীকৃত কর্মকর্তাগণকে নিজ নিজ পদায়িত জেলায় দ্যা কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর ১০(২)ধারার বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com