শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ৩০-০১-২০২১ ১০:৩২ পূর্বাহ্ন |
আশরাফুল ইসলাম রনি :
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল খালেক পিয়াস প্রতিনিয়ত উঠান বৈঠক, মতবিনিময় সভাসহ গণসংযোগ করেছেন।
স্থানীয়রা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতির আদর্শে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কার্যক্রম বুকে লালন করে আগামী ইউপি চেয়ারম্যান পদে উপজেলা সেচ্ছাসেবলীগের সভাপতি আব্দুল খালেক পিয়াস রয়েছেন জনপ্রিয়তার শীর্ষে।
তাড়াশ উপজেলা সেচ্ছাসেবলীগের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল খালেক পিয়াস বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নপূরণে মাদক, দূর্ণীতি, জুয়া, দারিদ্র্য মুক্ত ইউনিয়ন উপহার দেওয়ার প্রত্যয়ে জনগণের কাছে ছুটে চলেছেন।
উপজেলা সেচ্ছাসেবকলীগের সহসভাপতি ও ঘরগ্রামের সুজন আহমেদ এবং মাগুড়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি এরশাদ আলী বলেন, উপজেলা সেচ্ছাসেবলীগের সভাপতি আব্দুল খালেক পিয়াস ভাই মানুষের আস্থাভাজন ও তাদের সুখ-দুঃখের অংশীদারী হিসেবে কাজ করে যাচ্ছেন। সাধারণ মানুষের মধ্যে অন্য সকল প্রার্থীদের মধ্য তার জনপ্রিয়তা রয়েছে অনেক বেশি।
মাগুড়াবিনোদ ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিঠু আহমেদ বলেন, মাদকমুক্ত একটি আধুনিক পরিকল্পিত শিক্ষাবান্ধব উন্নয়ন সহ একটি মডেল ইউনিয়ন গড়ে তুলতে অঙ্গীকার বদ্ধ। অসহায় মানুষের দ্বার প্রান্তে গিয়ে তাদের কষ্ট এবং তিনি বিশেষ করে সমাজের অসচ্ছল অসহায় গরিব, বিধবা, বয়স্ক এবং প্রতিবন্ধী মানুষের কাজ করে যাচ্ছেন।
বিভিন্ন এলাকায় খোজ নিয়ে জানা যায়, উপজেলা সেচ্ছাসেবলীগের সভাপতি আব্দুল খালেক পিয়াস সাধারন মানুষের স্বার্থে উন্নয়ন মূলক কাজের সাথে জড়িত রয়েছেন। অনেক সময় নিজের সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখী মানুষের পাশে দাড়িয়েছেন।
মাগুড়াবিনোদ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা সেচ্ছাসেবলীগের সভাপতি আব্দুল খালেক পিয়াস বলেন, আমি বঙ্গবন্ধুর আর্দশে আদর্শিত হয়ে আওয়ামীলীগের রাজনীতি করি। আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমা-ার আর আওয়ামীলীগের পরিবারের সদস্য হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যহত রাখতে মাঠে কাজ করে যাচ্ছি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com