বগুড়ার ধুনটে অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ
১৮ এপ্রিল, ২০২৬ ০৮:০৬ অপরাহ্ন

  

বগুড়ার ধুনটে অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
৩০-০১-২০২১ ১২:৩৪ পূর্বাহ্ন
বগুড়ার ধুনটে অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ
দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সমাজের কিছু মানব দরদি মানুষ। শীতার্ত কিছু মানুষের এমন দুর্দশা লাঘব করতে গতকাল ২৯শে জানুয়ারি (শুক্রবার) সকালে সামাজিক সংগঠন দুরন্ত,মানবতার ফেরিওয়ালা মামুন বিশ্বাস,গ্রামীনফ্রেন্ডস ডট কম ও সিরাজগঞ্জ শপ ডট কমের ব্যানারে বগুড়া জেলার ধুনট উপজেলার প্রত্যন্ত অঞ্চল গোপালনগর ইউনিয়নের রাজারামপুর গ্রামে প্রায় দুইশত (২০০) অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণের উপকরণ ছিলো কম্বল,গায়ের চাদড় ও শীতের জামা। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৭১টিভির জেলা প্রতিনিধি মাসুদ পারভেজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপন কর্মকার ও দোদুল কর্মকার প্রমুখ। তাঁরা বলেন অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যহত থাকবে। সেইসাথে সমাজের বিত্তবানদের করোনা মহামারিতে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আহব্বান জানান। উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন টি এম আবুল কালাম আজাদ। পরিচালনা ও সার্বিক তত্বাবধান করেন রাজ তালুকদার

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ৩০-০১-২০২১ ১২:৩৪ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 404 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com