টাঙ্গাইলে পৌঁছেছে এক লাখ ২০ হাজার ডোজ করোনার ভ্যাকসিন
২৫ এপ্রিল, ২০২৬ ০১:৫৭ অপরাহ্ন

  

টাঙ্গাইলে পৌঁছেছে এক লাখ ২০ হাজার ডোজ করোনার ভ্যাকসিন

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
২৯-০১-২০২১ ১০:৫২ অপরাহ্ন
টাঙ্গাইলে পৌঁছেছে এক লাখ ২০ হাজার ডোজ করোনার ভ্যাকসিন

টাঙ্গাইলে করোনার এক লাখ ২০ হাজার ডোজ করোনা ভ্যাকসিন এসে পৌঁছেছে। শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ছয়টার দিকে এ ভ্যাকসিন এসে পৌঁছায়। ভ্যাকসিনগুলো জেলা টিকা সংরক্ষণাগারের কোল্ডস্টোরেজে সংরক্ষণ করা হয়েছে। ভ্যাকসিনের মান ঠিক রাখা ও এর নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরণের ব্যবস্থা নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

টাঙ্গাইলের ডেপুটি সিভিল সার্জন ডা. বিএম রিয়াজুল ইসলাম জানান, ১২ হাজার ভায়ালে মোট এক লাখ ২০ হাজার ডোজ ভ্যাকসিন টাঙ্গাইল আসে। সেগুলো কোল্ডস্টোরেজে সংরক্ষণ করা হয়েছে। এজন্য ওই কক্ষের তাপমাত্রা ঠিক রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও তাপমাত্রা পর্যবেক্ষণের জন্য ইন্টারনেট সংযোগের ব্যবস্থা করা হয়েছে। এর নিরাপত্তা নিশ্চিত করার জন্য সার্বক্ষণিক পুলিশ প্রহরার ব্যবস্থাও করা হয়েছে।

ভ্যাকসিন প্রয়োগের জন্য আগামী রোববার (৩১ জানুয়ারি) থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে জানান ডেপুটি সিভিল সার্জন। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে জেলা পর্যায়ে এ ভ্যাকসিন প্রয়োগ করা শুরু হবে বলেও তিনি জানান।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ২৯-০১-২০২১ ১০:৫২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 366 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com