বেলকুচির ৯০ ও ৯৬ আন্দলোনের সাবেক ছাত্রলীগ নেতাদের মতবিনিয় সভা
৩০ জুলাই, ২০২৬ ১০:৫৯ অপরাহ্ন

  

বেলকুচির ৯০ ও ৯৬ আন্দলোনের সাবেক ছাত্রলীগ নেতাদের মতবিনিয় সভা

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৯-০১-২০২১ ০৯:০০ অপরাহ্ন
বেলকুচির ৯০ ও ৯৬ আন্দলোনের সাবেক ছাত্রলীগ নেতাদের মতবিনিয় সভা
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ৯০ ও ৯৬ আন্দলোনের সাবেক ছাত্রলীগ নেতাদের উদ্যোগে আওয়ামীলীগ ও মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে এক মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ জানুয়ারি) বিকালে ঢাকা উত্তরাস্থ মনছুর আলী মেডিকেল কলেজের অডিটোরিয়ামে ৯০ ও ৯৬ আন্দলনের বেলকুচি উপজেলার সাবেক ছাত্রলীগ নেতাদের আয়োজনে আওয়ামীলীগ ও মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বেলকুচি সসরকারি কলেজের সাবেক ভিপি আজগর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বনানী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বারবার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চাঁনমিয়া সরকার, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল রাজ্জাক সরকার, বৈদ্যনাথ, আব্দুস সবুর তালুকদার, নাজমুল হক, জাহিদ হাসান মসরু, বেলকুচি কলেজের সাবেক জিএস রেজাউল করিম রেজা, সাবেক ছাত্রলীগ নেতা আলহাজ আলী, আব্দুল হান্নান মন্ডল, মাসুদ রানা, তড়িৎ মেম্বর, সেলিম সরকার প্রমুখ। এসময় বক্তারা বলেন, বেলকুচি উপজেলা ও পৌর আওয়ামীলীগের কমিটি করা হয়েছে হাইব্রিড ও কর্মীহীনদের দিয়ে দল পরিচালনা করা হচ্ছে। পকেট কমিটি করে দলের ক্ষতি করা হয়েছে। দল ও মাননীয় প্রধান মন্ত্রী, দলের সভাপতি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দলের ত্যাগী ও কর্মী বান্ধব নেতাদের দিয়ে দল পরিচালনা করতে হবে। আমরা ৯০ স্বৈরাচার পতন আন্দোলন এবং ৯৬ লগিবৈঠা আন্দলোনে যে সমস্ত ছাত্রনেতারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে দলে অস্তবুক্ত করতে হবে। তবেই দল ও জননেত্রীর হাত শক্তিশালী হবে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৯-০১-২০২১ ০৯:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1057 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com