কামারখন্দে প্রত্যয় ব্লাড ডোনেশন গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা অনুষ্ঠিত
২০ এপ্রিল, ২০২৬ ১২:২৯ অপরাহ্ন

  

কামারখন্দে প্রত্যয় ব্লাড ডোনেশন গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি
২৯-০১-২০২১ ০৮:৪৮ অপরাহ্ন
কামারখন্দে প্রত্যয় ব্লাড ডোনেশন গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা অনুষ্ঠিত
রক্তের মূল্য সেই বোঝে, যে হন্য হন্য হয়ে রক্ত খোঁজে এই স্লোগান নিয়ে প্রত্যয় ব্লাড ডোনেশন সিরাজগঞ্জ (P.B.D.S) সংগঠনের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও দ্বিতীয় বর্ষে পর্দাপণ উপলক্ষে ব্লাড গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ জানুয়ারি ) সকাল নয়টার দিকে উপজেলা পাবলিক লাইব্রেরিতে ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচী শুরু হয়। পরে দুপুর তিনটার দিকে উপজেলা পাবলিক লাইব্রেরিতে দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান ও মানবতার ফেরিওয়ালা মামুন বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম শহিদুল্লাহ সবুজ। আলোচনা সভায় কেক কাটা ও প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল শুভেচ্ছা জানান প্রত্যয় ব্লাড ডোনেশন স্বেচ্ছাসেবক কর্মীরা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কামারখন্দ প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া, ডিএসবি শামীম আহমেদ, স্বেচ্ছাসেবক কর্মী আব্দুর রহমান, লোকমান হোসেন, সাজু,তমা খাতুন প্রমুখ।

সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি ২৯-০১-২০২১ ০৮:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 562 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com