আগামিকাল কাজিপুরে ৩১ মুক্তিযোদ্ধার যাচাই বাছাই কাজিপুর প্রতিনিধিঃ আগামিকাল সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ৩১ জন গেজেটধারী বীর মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই অনুষ্ঠিত হবে। এ তথ্য নিশ্চিত করেছেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার জাহিদ হাসান সিদ্দিকী। তিনি জানান, জামুকার নির্দেশনা অনুযায়ী আগামি ৩০ জানুয়ারি (শনিবার) সকাল দশটায় উপজেলা পরিষদ সভা কক্ষে গেজেটধারী বীর মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই অনুষ্ঠিত হবে। উপজেলায় যে সকল বীর মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের আওতাভুক্ত রয়েছেন নির্ধারিত তারিখে তাঁদের স্বাক্ষী ও সাক্ষ্য প্রমাণাদি সহ উপস্থিত থাকার আহ্বান করা হয়েছে।
আব্দুল জলিল ২৯-০১-২০২১ ০৮:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 279 বার দেখা হয়েছে।