নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির মিথ্যা তথ্য; নিখোঁজ গরু ব্যবসায়ির লাশ উদ্ধার হয়নি এখনো!
০৬ মে, ২০২৬ ০১:৪৬ পূর্বাহ্ন

  

নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির মিথ্যা তথ্য; নিখোঁজ গরু ব্যবসায়ির লাশ উদ্ধার হয়নি এখনো!

আব্দুল জলিল
২৯-০১-২০২১ ০৮:৩১ অপরাহ্ন
নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির মিথ্যা তথ্য; নিখোঁজ গরু ব্যবসায়ির লাশ উদ্ধার হয়নি এখনো!
কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে গরুর গুঁতায় নৌকা থেকে নদীতে পড়ে ডুবে যাওয়া গরু ব্যবসায়ি নজরুল ইসলামের (৪৫) সন্ধান মেলেনি এখনো। কিন্তু নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মালীর দাবী তাঁরা নিহতের স্বজনদের লাশ হস্তান্তর করেছেন। মঙ্গলবার (২৬ জানুয়ারি) দিবাগতরাত ১০টায় নিখোঁজ গরু ব্যবসায়ির মৃত দেহ ঘটনা স্থলেই নদীর তীরে ভেসে উঠে। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছেন। সংবাদকর্মীদের এমন তথ্যই দিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা। তাঁর তথ্যের ভিত্তিতে বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে বিভিন্ন গণমাধ্যমে লাশ উদ্ধারের এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়। পরদিন বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিভিন্ন পত্রিকায় লাশ উদ্ধারের সংবাদ প্রকাশিত হলে জনমনে আশার সঞ্চার জাগে। কিন্তু নিহতের স্বজনরা জানান তারা নিখোঁজ গরু ব্যবসায়ি নজরুল ইসলামের লাশ এখনো হাতে পাননি। এতে করে পুলিশের মিথ্যা তথ্যে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। নাটুয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মালী এ ব্যাপারে তাঁর ভুল স্বীকার করেছেন। তিনি বলছেন আমি আসলে লাশ উদ্ধার হয়েছে কিনা সঠিক জানতাম না। আমাকে লাশ উদ্ধারের খবর দিয়েছেন এসআই সুশান্ত। তাঁর পরিপ্রেক্ষিতেই আমি এই ভুল তথ্য দিয়েছি। কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী জানান, ওই পুলিশ কর্মকর্তার বুল তথ্য দেয়া উচিৎ হয়নি। তিনি যেটা জানেন সেটাই বলতেন কিন্তু লোকের মুখে শোনা কথায় একজন সাংবাদিককে ভুল তথ্য দেয়া ঠিক হয় নি। উল্লেখ্য, গত শুক্রবার (২২ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলার চরগিরিশ ইউনিয়নের ভেটুয়া নৌ-ঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া গ্রামের আব্দুল হামিদের পুত্র। বর্তমানে ১৯ বছর ধরে নজরুল স্ত্রী, ছেলে, মেয়ে সহ কাজিপুরের চরনাটিপাড়া গ্রামে বসবাস করতেন।

আব্দুল জলিল ২৯-০১-২০২১ ০৮:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 489 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com