তাড়াশে ভ্যান চালক ও এক যুবকের আত্নহত্যা
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২৯-০১-২০২১ ১০:২৫ পূর্বাহ্ন
|
|
তাড়াশে ভ্যান চালক ও এক যুবকের আত্নহত্যা
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে এনজিও’র কিস্তির টাকা পরিশোধ না করতে পেরে জাকির হোসেন শেখ (২৭) নামের এক ভ্যান চালক ও জাকারিয়া হোসেন (২২) নামের এক যুবক গলায় রশি পেচিয়ে আত্নহত্যা করেছেন।
শুক্রবার (২৯ জানুয়ারী) ভোররাতে উপজেলার পৌর সদরের আসানবাড়ি গ্রামের সাজু আহমেদ এর ছেলে জাকারিয়া হোসেন গাছের সাথে রশি পেচিয়ে ও (২৮ জানুয়ারী) বৃহস্পতিবার বিকালে উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে ওই ভ্যান চালকের নিজ ঘরে আত্নহত্যা করে।
বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি (তদন্ত) মোঃ হাবিবুল্লাহ ও তাড়াশ সদর ইউনিয়নের ওই ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সোলায়মান আলী।
তাড়াশ থানার ওসি (তদন্ত) মোঃ হাবিবুল্লাহ পরিবারের বরাত দিয়ে জানান, আসানবাড়ি গ্রামের যুবক জাকারিয়া হোসেন মাদকাসক্ত ছিল। গতরাতে তার মায়ের কাছে টাকা চাইলে তার মা ১শ টাকা দেন। পরে আরো টাকা দাবী করে। তার চাহিদামত টাকা না পেয়ে রাতে ৯টার পর বাড়ি থেকে বের হয়ে যায়। শুক্রবার বাড়ির পাশে একটি গাছের সাথে তার মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহের সুরতহাল তৈরি করা হচ্ছে ও মরদেহ উদ্ধারের প্রস্তুতি চলছে।
অপরদিকে, তাড়াশ সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আব্দুল কুদ্দুস শেখের ছেলে ভ্যান চালক জাকির হোসেন একটি এনজিও থেকে কিছুদিন পূর্বে ৩০ হাজার টাকা ঋণ নেন। তারপর তিনি রিক্সা চালাতে ঢাকায় চলে যান। পরে জাকির হোসেন গত মঙ্গলবার বাড়িতে আসেন। আমরাও ঘটনাস্থলে গিয়ে লোকজনের কাছে থেকে জানতে পেরেছি কিস্তির টাকা দিতে না পারার কারণে তিনি আত্নহত্যা করে থাকতে পারেন। আর তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো প্রস্তুতি চলছে।
স্থানীয়রা জানান, জাকির হোসেনের কাছে বৃহস্পতিবার সকালে এনজিও’র লোকজন তার কাছে কিস্তি আদায়ের জন্য আসেন এবং তারা কিস্তির টাকার জন্য চাপাচাপি করতে থাকেন। পরে এনজিও’র লোকজন জাকিরকে বিকেলের মধ্যে কিস্তি টাকা পরিশোধের সময় বেধে দিয়ে চলে যান। পরে ওই লোকজন চলে গেলে বিকালে সবার অগোচরে ভ্যান চালক জাকির নিজ ঘরে দরজা আটকিয়ে গলায় রশি পেচিয়ে আতœহত্যা করেন। এ সময় তার স্ত্রী সন্তান বাড়িতে ছিলেন না। বিষয়টি টের পেয়ে প্রতিবেশিরা ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দেখতে পান ঘরের ধরনার সাথে গলায় রশি পেচানো জাকিরের লাশ ঝুলছে। পরে স্থানীয়রা তাড়াশ থানা পুলিশকে খবর দেয়।
তাড়াশ থানার ওসি ফজলে আশিক জানান, আত্নহত্যার খবর পেয়ে থানার ওসি তদন্তকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৯-০১-২০২১ ১০:২৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 570 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ