তাড়াশে কিস্তির টাকা পরিশোধে ব্যর্থ হয়ে ভ্যান চালকের আত্নহত্যা
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২৮-০১-২০২১ ১০:১৯ অপরাহ্ন
|
|
তাড়াশে কিস্তির টাকা পরিশোধে ব্যর্থ হয়ে ভ্যান চালকের আত্নহত্যা
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে এনজিও’র কিস্তির টাকা পরিশোধ না করতে পেরে জাকির হোসেন শেখ (২৭) নামের এক ভ্যান চালক গলায় রশি পেচিয়ে আত্নহত্যা করেছেন।
বৃহস্পতিবার বিকালে উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে ওই ভ্যান চালকের নিজ ঘরে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ সদর ইউনিয়নের ওই ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সোলায়মান আলী।
এ দিকে ঘটনাস্থলে থাকা তাড়াশ থানার ওসি (তদন্ত) মোঃ হাবিবুল্লাহ সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে জানান, আমরাও ঘটনাস্থলে এসে লোকজনের কাছে থেকে জানতে পেরেছি কিস্তির টাকা দিতে না পারার কারণে তিনি আতœহত্যা করে থাকতে পারেন। আর তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো প্রস্তুতি চলছে।
স্থানীয়রা জানান, তাড়াশ সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আব্দুল কুদ্দুস শেখের ছেলে ভ্যান চালক জাকির হোসেন একটি এনজিও থেকে কিছুদিন পূর্বে ৩০ হাজার টাকা ঋণ নেন। তারপর তিনি রিক্সা চালাতে ঢাকায় চলে যান। পরে জাকির হোসেন গত মঙ্গলবার বাড়িতে আসেন।
এ খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ওই এনজিও’র লোকজন তার কাছে কিস্তি আদায়ের জন্য আসেন এবং তারা কিস্তির টাকার জন্য চাপাচাপি করতে থাকেন। পরে এনজিও’র লোকজন জাকিরকে বিকেলের মধ্যে কিস্তি টাকা পরিশোধের সময় বেধে দিয়ে চলে যান।
পরে ওই লোকজন চলে গেলে বিকালে সবার অগোচরে ভ্যান চালক জাকির নিজ ঘরে দরজা আটকিয়ে গলায় রশি পেচিয়ে আতœহত্যা করেন। এ সময় তার স্ত্রী সন্তান বাড়িতে ছিলেন না ।
বিষয়টি টের পেয়ে প্রতিবেশিরা ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দেখতে পান ঘরের ধরনার সাথে গলায় রশি পেচানো জাকিরের লাশ ঝুলছে। পরে স্থানীয়রা তাড়াশ থানা পুলিশকে খবর দেয়।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি ফজলে আশিক জানান, আত্নহত্যার খবর পেয়ে থানার ওসি তদন্তকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৮-০১-২০২১ ১০:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 764 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ