কাজিপুরে উপজেলা পরিষদের সভা অনুষ্ঠিত
কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ২২তম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বেলা এগারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভার সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। এসময় উপজেলার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা ও পর্যালোচনা করে বক্তব্য রাখেন, ইউএনও জাহিদ হাসান সিদ্দিকী, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, কাজিপুর সদর ইউপি চেয়ারম্যান টিএম আতিকুর রহমান, মাইজবাড়ি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শওকত হোসেন সহ অন্যান্য চেয়ারম্যান বৃন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুল, কৃষি অফিসার রেজাউল করিম, পিআইও একেএম শাহা আলম মোল্লা, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী শাহা, মৎস্য অফিসার আতাউর রহমান, পল্লী উন্নয়ন অফিসার সানোয়ার হোসেন, খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সোবহান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।