কাজিপুরে আউট অব স্কুল চিলড্রেন শিক্ষা কর্মসূচির অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
১৫ মে, ২০২৬ ০৭:৩০ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

কাজিপুরে আউট অব স্কুল চিলড্রেন শিক্ষা কর্মসূচির অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

আব্দুল জলিল
২৮-০১-২০২১ ০৮:৫৩ অপরাহ্ন
কাজিপুরে আউট অব স্কুল চিলড্রেন শিক্ষা কর্মসূচির অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালিত আউট অব স্কুল চিলড্রেন শিক্ষা কর্মসূচির অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঝরে পড়া কিংবা ভর্তি না হওয়া কোন শিশুই যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয় সে লক্ষ্যেই এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে একর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম মণ্ডল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ জেলার আউট অব স্কুল চিলড্রেন শিক্ষা কর্মসূচির প্রোগ্রাম হেড খলিলুজ্জামান (শিহাব)। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রোগ্রাম ব্যবস্থাপক একেএম আতাউল হক, উপজেলা প্রোগ্রাম ম্যানেজার হৃদয় সূত্রধর ও মীর আবেদ আলী সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ। অবহিতকরণ কর্মশালায় কাজিপুর উপজেলায় ৭০টি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় বাস্তবায়নে জরিপকার্য, শিক্ষক নিয়োগ সহ যাবতীয় কার্যক্রম সুষ্ঠু ভাবে বাস্তবায়নের লক্ষ্যে দিক নির্দেশনা ও পরামর্শ উঠে আসে।

আব্দুল জলিল ২৮-০১-২০২১ ০৮:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 268 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com