কাজিপুরে গেজেটধারী মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইয়ের দিন ধার্য
১৫ মে, ২০২৬ ০৭:৩১ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

কাজিপুরে গেজেটধারী মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইয়ের দিন ধার্য

আব্দুল জলিল
২৮-০১-২০২১ ০৮:৪৯ অপরাহ্ন
কাজিপুরে গেজেটধারী মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইয়ের দিন ধার্য
কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ৩১ জন গেজেটধারী বীর মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইয়ের দিন নির্ধারণ করা হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। এতে উল্লেখ রয়েছে, জামুকার নির্দেশনা অনুযায়ী আগামি ৩০ জানুয়ারি (শনিবার) সকাল দশটায় উপজেলা পরিষদ সভা কক্ষে গেজেটধারী বীর মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই অনুষ্ঠিত হবে। উপজেলায় যে সকল বীর মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের আওতাভুক্ত রয়েছেন নির্ধারিত তারিখে তাঁদের স্বাক্ষী ও সাক্ষ্য প্রমাণাদি সহ উপস্থিত থাকার আহ্বান করা হয়েছে। কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী জানান, উপজেলার সকল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমাণ্ডারগণকে গেজেটধারী ওই বীর মুক্তি যোদ্ধাদের নির্ধারিত তারিখে স্বাক্ষী ও সাক্ষ্য প্রমাণাদি সহ উপস্থিত নিশ্চিত করার জন্য বলা হয়েছে।

আব্দুল জলিল ২৮-০১-২০২১ ০৮:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 361 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com