শিরোনামঃ
দিলীপ গৌর ২৮-০১-২০২১ ০৭:০৫ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুরের সংবাদপত্র এজেন্ট ও পুস্তক ব্যবসায়ী সন্তোষ কুমার সাহা বাড়ীতে দিনের বেলায় মটর চুরি এবং দিনে আপন দুই ভাইয়ের দুইটি অটো ভ্যান চুরি হয়েছে। গত ২৬ জানুয়ারী মঙ্গলবার দিনের বেলায় শাহজাদপুর পৌর এলাকার চালা শাহজাদপুরের সন্তোষ সাহার বাড়ী থেকে নতুন মটর এবং ঐদিন রাতে হাবিবুল্লাহ নগর ইউনিয়নের বাজিয়ারপাড়া থেকে আপন দুই ভাই বাদশা ও সওদাগরের একমাত্র উপাজনের দুটি অটোভ্যান চুরি হয়ে যায়।
ভ্যান দুটি হারিয়ে দুই ভাই অসহায় হয়ে পড়েছে। ভ্যান চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে ইতিপূর্বে সংবাদপত্রের এজেন্ট এর বাসায় দুধর্ষ চুরির ঘটনা ঘটে এতে সোনা ও নগদ অর্থ চুরি হয়ে যায়। এ বিষয়ে শাহজাদপুর থানায় একটি জিডি করা হয়েছে। এদিকে শাহজাদপুরে কদিন ধরেই ব্যাপক চুরি বেড়ে গেছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com