ডাঃ ইউনুস আলী খান ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
২৩ এপ্রিল, ২০২৬ ০৩:৩৬ অপরাহ্ন

  

ডাঃ ইউনুস আলী খান ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

দিলীপ গৌর
২৮-০১-২০২১ ০৬:৪১ অপরাহ্ন
ডাঃ ইউনুস আলী খান ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

শাহজাদপুর প্রতিনিধি: আজ ২৮ জানুয়ারী বৃহস্পতিবার শাহজাদপুরের দ্বারিয়াপুরে ডাঃ মোঃ ইউনুস আলী খান ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে ২ শত অসহায় গরীব ও দূঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এদিন সকালে শীতবস্ত্র বিতরণ করেন, শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী, বিশিষ্ট ব্যবসায়ী শাহবাজ খান সানি, শফিকুর রহমান রোম, রফিকুল ইসলাম, ইকবার মাসুদ, শহিদুল হক মির্জা প্রমুখ।

ডাঃ ইউনুস আলী খানের দীর্ঘদিনের মানবসেবার ধারাবাহিকতা ধরে রাখতে ডাঃ খানের ইচ্ছানুযায়ী এবং তার সন্তানদের দ্বারা প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশন থেকে গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শাহজাদপুরের পাশাপাশি ডাঃ খানের দীর্ঘদিনের কর্মস্থল পোতাজিয়া এবং তার জন্মস্থান পাবনার দুবলিয়াতেও শীতবস্ত্র বিতরণ করা হয়।

ডাঃ ইউনুস খানে মেঝোকন্যা কানিজ ফাতেমা মিতার অর্থায়নে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

 


দিলীপ গৌর ২৮-০১-২০২১ ০৬:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 475 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com